সিংহের মুখ থেকে শিশুসন্তানকে উদ্ধার করলেন মা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ১১:২৬আপডেট : ১৯ জুন ২০১৬, ১১:২৬
image

সিংহের মুখ থেকে শিশুসন্তানকে উদ্ধার করলেন মা এক সিংহের মুখ থেকে নিজের পাঁচ বছর বয়সী সন্তানকে উদ্ধার করেছেন মা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রের কোলারাডো অঙ্গরাজ্যের ওই ঘ্টনাটি নিশ্চিত করেছে। তবে সন্তান উদ্ধারকারী মায়ের পরিচয় জানা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, বাড়ির সামনের খোলা জায়গায় সিংহ শিশুটিকে কামড়ে ধরলে তার মা সিংহটির মুখ খুলে বাচ্চাটিকে উদ্ধার করেন। পিটকিনের স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, অ্যাসপেনের কাছে ঐ বাসাটিতে শিশুটির চিৎকার শুনে মা দৌড়ে বেরিয়ে আসেন। তিনি দেখেন, ছেলেকে আক্রমণ করেছে সিংহটি। তাৎকণণিক তিনি সিংহটির একটি পা জাপটে ধরেন। এরপর ডান হাত সিংহের মুখের ভেতরে ঢুকিয়ে তার মুখ থেকে ছেলের মাথা বের করে আনেন।
শিশুটির মায়ের হাতে সিংহের কামড়ের দাগ এবং পায়ে আঁচড়ের দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে যে আক্রমণকারী সিংহটির বয়স দুই বছর। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ঘটনার পর ওই সিংহের পাশাপাশি আরও একটি সিংহকে মারা হয়েছে। বন্যপ্রাণী কর্মকর্তারা বলছেন, তারা আক্রান্ত বাসার কাছে একটি সিংহ এবং একই এলাকা থেকে কয়েক ঘণ্টা পর আরেকটি সিংহকে হত্যা করেছে।
কর্মকর্তারা বলছেন, কোলোরাডোজুড়ে পাহাড়ি সিংহ এখন আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সেখানে  প্রায় সাড়ে চার হাজার সিংহ রয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে