পাকিস্তানে নীতিনির্ধারণী পর্যায়ে বাড়ছে সেনা হস্তক্ষেপ!

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৬, ১৬:০২আপডেট : ২০ জুন ২০১৬, ১৮:২৬
image

পাকিস্তানে নীতিনির্ধারণী পর্যায়ে বাড়ছে সেনা হস্তক্ষেপ! পাকিস্তান সেনাবাহিনী দেশটির নির্বাচিত সরকারের ওপর ক্রমেই চাপ বৃদ্ধি করছে, নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত আসছে সেনাবাহিনী থেকে। এমনটাই বলেছেন পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের এক পার্লামেন্ট সদস্য।

রবিবার (১৯ জুন) পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখেন পার্লামেন্ট সদস্য আলী মুহাম্মদ খান। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ। তবে যখন সেনাবাহিনীর একজন জেনারেল সামনে আসেন, তাকে প্রশ্ন করার সাহস থাকে না কারও। আমি সরকার ও বিরোধীদলের সকল  রাজনীতিবিদকে জনগণের প্রতি আস্থা রাখতে বলবো, যারা তাদের নির্বাচিত করেছেন।’

ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে নওয়াজ শরীফের সরকার কোনও শক্তিশালী শাসন কাঠামো তুলে ধরতে পারেনি। পানামা পেপারস-এ নওয়াজের নাম আসার পর পাকিস্তানের রাজনীতিতে তার অবস্থান আরও ম্লান হয়ে পড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না। আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে।

জানা গেছে, গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রীসভা পাকিস্তানি সেনাপ্রধানের আমন্ত্রণে তার রাওয়ালপিণ্ডির বাসভবনে দেখা করতে যান। আলোচনার বিষয়বস্তু ছিল দেশটির পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারণ।

ওই সাক্ষাতের পরই শুরু হয় সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে সমালোচনা এবং বিতর্ক। তবে নওয়াজ শরীফের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ পার্লামেন্টে জানান, এমনটা বলা ভুল হবে যে, সেনাবাহিনী দেশের আন্তর্জাতিক বিষয়ক নীতি নির্ধারণ করছে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধের জন্যই আমরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি।’

তবে পাকিস্তানি রাজনৈতিক বিশেষজ্ঞ আমির মতিন বলেন, ‘সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক অবশ্যই নির্ধারিত হবে ইসলামাবাদ থেকে রাওয়ালপিণ্ডি থেকে নয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন:

ফালুজা অভিযানে তিনদিনে ৩০ হাজার ইরাকি ঘরছাড়া

শরণার্থী সংখ্যায় নতুন রেকর্ড

রোমে নারীদের ঐতিহাসিক মুহূর্ত

/এসএ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের