ইরাক ও সিরিয়া সীমান্ত বন্ধের ঘোষণা জর্ডানের

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ২৩:৩১আপডেট : ২২ জুন ২০১৬, ২৩:৩১

ইরাক ও সিরিয়া সীমান্তে আত্মঘাতী বোমা হামলার জের ধরে সংশ্লিষ্ট সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে জর্ডান। সংশ্লিষ্ট সীমান্তকে সামরিক সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করে জারি করা নির্দেশে বলা হয়েছে, অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে শুত্রু হিসেবে গণ্য করে গুলি করা হবে।

মঙ্গলবার ইরাক ও সিরিয়া সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় জর্ডানের ছয় সেনা নিহত হন। আহত হন অন্তত আরও ১৪ জন। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে সিরীয় শরণার্থী শিবিরের বিপরীত দিকের রুকবান এলাকায় এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।  

বুধবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এখন থেকে পূর্ব অনুমতি ছাড়া যে কোনও ধরনের যানবাহন অথবা মানুষকে সীমান্ত পথ দিয়ে প্রবেশের চেষ্টা করতে দেখা গেলে তা হুমকি হিসেবে গণ্য করা হবে। ফলে দেখামাত্রই শত্রু হিসেবে গুলি করা হবে।

সিরিয়ার ভূখণ্ড থেকে মঙ্গলবারের হামলাটি চালানো হলেও কারা এর পেছনে ছিল তা জানা যায়নি। শরণার্থী শিবিরের খুব কাছেই হামলার ঘটনাটি ঘটে।  

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর জর্ডান সীমান্তে এধরনের হামলা এটাই প্রথম। ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে জর্ডান।

এদিকে, নতুন করে আর শরণার্থী শিবির স্থাপন করা হবে না বলে জানিয়েছে জর্ডান সরকার। এমনকি স্থাপিত কোনও শিবিরও আর সম্প্রসারণ করা হবে না।

সীমান্ত বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, এর ফলে শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা হুমকির মুখে পড়বে।

গৃহযুদ্ধের ফলে সিরিয়া থেকে পালিয়ে আসা জনগণের বড় একটি অংশ জর্ডানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের হিসেবে ৬ লাখের বেশি মানুষ এখন সীমান্তবর্তী শিবিরগুলোতে বাস করছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম