ক্যালিফোর্নিয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে দাবানল, প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৬, ২৩:০৪আপডেট : ২৫ জুন ২০১৬, ২৩:১০

ক্যালিফোর্নিয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে দাবানল, প্রাণহানি যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে ব্যাপক আকারে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে শখানেক অবকাঠামো। কার্ন কাউন্টির লেক ইসাবেলা এলাকায় বৃহস্পতিবার শুরু হওয়া দাবানল শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রায় ৩০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় উপদ্রুত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম লস এঞ্জেলস টাইমস এ খবর জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার কার্ন কাউন্টির দমকল বিভাগ টুইটারে এক বার্তায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

ক্যালিফোর্নিয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে দাবানল, প্রাণহানি

উপদ্রুত এলাকার প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি পুড়ে গেছে। এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দমকল বাহিনী জানিয়েছে, তাদের কর্মীরা প্রবল বাতাসের মধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বাতাসের কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৮০০ দমকলকর্মী কাজ করছেন। আরো কয়েকশ কর্মীকে সেখানে পাঠানো হবে বলে জানা গেছে। সূত্র: লস এঞ্জেলস টাইমস, ইয়াহু।

/এমপি/ 

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি