'মিথ্যাবাদী' আখ্যা পেলেন নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জনসন

তানভীর আহমেদ, লন্ডন।
১৫ জুলাই ২০১৬, ১২:১৪আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১২:৩৫

লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন টেরিসা মে-এর নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দফতর পাওয়ার পর তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যেঁ মাহ কেহু।

জ্যেঁ মাহ কেহু বলেছেন, 'ইউরোপ ওয়ান বেতারে দেওয়া এক সাক্ষাতকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের সময় বরিস জনগণকে মিথ্যে বলেছিলেন,। তার মতে জনসন ব্রিটেনকে রক্ষা করতে গিয়ে চাপে পড়বেন। তিনি বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের জন্য ব্রিটেনের আরো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিনিধি প্রয়োজন যার উপর আস্থা রাখা যায়।’ 'মিথ্যাবাদী' আখ্যা পেলেন নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জনসন উল্লেখ্য, ইউরোপের রাজধানী ব্রাসেলস ও তার ইউনিয়নভূক্ত দেশগুলোর সদস্যরা মনে করে বরিসের সুবিধাবাদী, অহংকারী আস্ফালনের কারণে ইউরোপের সাথে ব্রিটেনের বিপর্যয়মূলক বিচ্ছেদ হয়েছে।
জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মর্কেল ব্রিটেনের নতুন পররাষ্ট্র মন্ত্রী সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তবে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান রালফ স্টেজনার বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনকে নির্বাচনের পর টেরিসা মেকে অপেক্ষাকৃত দূর্বল মনে হচ্ছে। গ্রীন পার্টির কো-লিডার সাইমন পিটার বলেছেন, ‘বরিসকে দায়িত্ব দিয়ে টেরিসা মে দুধের পাহাড়ায় বিড়াল বসিয়েছেন।’
সরকারের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ার পরই প্রশ্ন উঠেছে ব্রেক্সিটের পক্ষে জোরালো অবস্থান নেওয়া বরিস কি আদৌ ব্রিটেনের সাথে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করতে পারবেন, যেখানে আন্তর্জাতিক বিশ্বের সাথে তার নিজের সম্পর্কই খারাপ? বিশ্লেষকরা বলছেন, বরিস জনসনকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রীর এক ধরণের রসিকতাই বটে!
/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম