ইস্তাম্বুলে ফিরলেন এরদোয়ান, অভ্যুত্থান প্রচেষ্টার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ০৯:২২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০৯:২২
image

বসফরাস ব্রিজ ঘিরে রেখেছে সেনা ইউনিট বিশ্বাসভঙ্গকারী সেনা সদস্যদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িব এরদোয়ান। সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মারমারিসের অবকাশ কেন্দ্র ছেড়ে ইস্তাম্বুলে পৌঁছানোর পর এ হুঁশিয়ারি দেন তিনি। সেইসঙ্গে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন তিনি। এদিকে পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে রয়েছে বলে এরদোয়ানের প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে আংকারা-ইস্তাম্বুল-সহ বড় বড় শহরগুলোতে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়,‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়,এখন ‘শান্তি পরিষদ’ দেশ চালাবে এবং কারফিউ ও সামরিক আইন জারি থাকবে। একই সঙ্গে তুরস্কের বিদ্যমান বৈদেশিক সব সম্পর্ক বহাল থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রাধান্য পাবে। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়।

ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে ট্যাংক আটকানোর চেষ্টা করছেন এক বিক্ষোভকারী
সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় উপকূলীয় শহর মারমারিসে অবস্থান করছিলেন এরদোয়ান। শনিবার সকালেই ইস্তাম্বুলে ছুটে আসেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা রাস্তায় ট্যাংকের আশেপাশে ঘোরাফেরা করছে তাদেরকে আগের জায়গায় ফিরে যেতে হবে। অভ্যুত্থানকারী নেতাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেন তিনি।

এরদোয়ানের অভিযোগ, মারমারিস ছেড়ে আসার পর সেখানেও বোমা বিস্ফোরণ করেছে অভ্যুত্থানকারীরা। তিনি এখনও সেখানে অবস্থান করছেন ভেবেই অভ্যুত্থানকারীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেন এরদোয়ান।

এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন (তুরস্ক)কে  মোবাইল ফোনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সেনা অভ্যুত্থান করে ক্ষমতা দখলে নেওয়ার প্রতিবাদে জনগণকে উন্মুক্ত জায়গায় নামতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, খুব শিগগিরই অভ্যুত্থান চেষ্টার অবসান হবে। এর সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে বলেও তিনি জানান।

এরদোয়ান অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম আলেম ফেতহুল্লাহ গুলেনের অনুসারীরা এ অভ্যুত্থান চেষ্টা করেছে। গুলেনের বিরুদ্ধে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে অভ্যুত্থানের প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার অংশ হিসেবে আংকারার পার্লামেন্ট ভবনে বোমা নিক্ষেপ করা হয়। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তুরস্কের টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরণে কয়েকজন পুলিশ অফিসার  ও পার্লামেন্ট কর্মী আহত হয়েছেন।

এপির খবরে হতাহত ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। স্থানীয় এক বাসিন্দা এপিকে বলেছেন, তিনি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। দালান থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। তবে সেই ধোঁয়া পার্লামেন্ট ভবনের কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি। ওই ব্যক্তি মাটির খুব কাছ দিয়ে ফাইটার জেট উড়ে যেতে দেখেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আংকারার বিমানবন্দরে হামলার খবর দিয়েছে। আর উইকিলিকস-এর টুইটার একাউন্ট থেকে তুরস্কের সেনা সদর দফতরে হামলারও খবর মিলেছে। সূত্র: গার্ডিয়ান, বিবিসি, সিএনএন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম