তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে ‘আটক ৬ হাজার’

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ২০:৪৪আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:৫৭

তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে ‘আটক ৬ হাজার’ তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। রবিবার তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগের এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আটক ও গ্রেফতারের আরও বাড়তে পারে জানিয়ে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বেকির বলেন, শুদ্ধি অভিযান চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বিচারক এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারও রয়েছেন। এর মধ্যে শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দেনিজলি থেকেই অর্ধশতাধিক সেনা সদস্য গ্রেফতার হয়েছেন।

রবিবারও এক শেষকৃত্য অনুষ্ঠানে বক্তব্যে অভ্যুত্থানের জন্য মার্কিন সমর্থিত ও দেশটির নির্বাসিত ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন। যদিও গুলেন অভ্যুত্থানে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন। গুলেন ওই ‘অভ্যুত্থান প্রচেষ্টা’কে এরদোয়ানের সাজানো নাটক বলে উল্লেখ করেছেন। তিনি এরদোয়ানকে কুখ্যাত নাৎসি নেতা হিটলারের সঙ্গেও তুলনা করেন।

এর আগে শনিবার ইস্তানবুলে এক জনসভায় এরদোয়ান বারাক ওবামাকে উদ্দেশ্য করে গুলেনকে গ্রেফতার করে তুরস্কে ফেরত পাঠানোর অনুরোধ করেন। তিনি বলেন, ‘যদি আমরা কৌশলগত মিত্র হয়ে থাকি, তাহলে আমাদের অনুরোধ আপনাকে রাখতে হবে।’

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লুক্সেমবার্গে সাংবাদিকদের বলেন, ‘গুলেন সম্পর্কে যেসব প্রশ্ন তোলা হয়েছে, সে সম্পর্কে আমরা পুরোপুরি অবগত। আর আমরা তুর্কি সরকারকে আগের মতোই আমন্ত্রণ জানাব যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য। যুক্তরাষ্ট্র তা বিচার বিবেচনা সাপেক্ষে তা গ্রহণ করবে।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’দেশ চালাবে এবং কারফিউ ও সামরিক আইন জারি থাকবে। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়।

শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়। সরকারের পক্ষে অবস্থান নিয়ে জনতা রাজপথে অবস্থান নেয়, অপরদিকে পুলিশ বিদ্রোহী সেনাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও রয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছে। এর মধ্যে অভ্যুত্থানের চেষ্টাকারী ১০৪ জন। বাকিরা পুলিশ ও বেসামরিক লোকজন। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, অভ্যুত্থান চেষ্টাকারীরা বাদে নিহতের সংখ্যা ১৬১ জন। সূত্র: বিবিসি।  

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি