জার্মান ট্রেনে কুঠার হামলাকারীর ঘরে আইএসের পতাকা!

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৬, ১৩:২৫আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৩:২৮
image

জার্মানির ট্রেনে কুঠার হামলা চালানো সেই আফগান কিশোর শরণার্থীর ঘরে চালানো এক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর পতাকা উদ্ধার করা হয়েছে। জার্মান টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। ট্রেনে চালানো ওই হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী কিশোর নিহত হয়েছে।

হামলার পর বন্ধ থাকে ট্রেন চলাচল

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হারমান এক স্থানীয় জার্মান টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ওখজেনফ্রুটে ওই কিশোরের ঘরে তল্লাশি চালিয়ে আইএস-এর পতাকা পাওয়া গেছে।

এর আগে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারী কিশোরের বয়স ১৭ বছর। এই আফগান শরণার্থী পাশের একটি শহরে বাস করত। তবে তার বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।  

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ওই কিশোর ট্রেনে যাত্রীদের ওপর হামলা চালায়।

ওই হামলার পর দক্ষিণ জার্মানির ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালায় পুলিশ। হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রেনে রক্তের ছাপ

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটি ওয়েজারবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা করে। একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ তাকে ধাওয়া করে এবং পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জার্মানির সংবাদমাধ্যমে বলা হয়, হামলার সময় ওই কিশোর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।

বিবিসি জানিয়েছে, হামলায় আহত চারজনের মধ্যে তিনজন গুরুতরভাবে আহত। এর আগে বলা হয়েছিল, হামলাকারীর কুঠারের আঘাতে ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের