লন্ডনের রাসেল স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, আহত অন্তত ৫

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ০৮:২৯আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:১০
image

রাসেল স্কয়ারে নিরাপত্তা জোরদার ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। হামলায় এক বা একাধিক দুর্বৃত্ত জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং দ্য গার্ডিয়ানে এ খবর নিশ্চিত করা হয়েছে।
রাসেল স্কয়ারে এই ছুরিকাঘাতের ঘটনাকে সম্ভাব্য ‘জঙ্গি হামলা’ বলে মনে করা হচ্ছে। ওই হামলায় এক নারী নিহত হয়েছেন, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এটি ‘জঙ্গি হামলা’ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লন্ডনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।
/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের