খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ৬ জেএমবি জঙ্গি গ্রেফতার

কলকাতা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৯

আনোয়ার হোসেন, মাওলনা ইউসুফ, জাহিদুল শেখ (ওপরে বাম দিক থেকে), মো. রফিকুল, শহিদুল ইসলাম, আবুল কালাম (নিচে বাম দিক থেকে) ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৬ পলাতক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতায় পুলিশ। রবিবার রাতে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের আইজল থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেফতার ব্যক্তিদের সবাই জেএমবি’র সদস্য।

গ্রেফতার হওয়া জঙ্গিরা হলো- আনোয়ার হোসেন ফারুক  ওরফে এনাম ওরফে কালো ভাই, মাওলনা ইউসুফ ওরফে বক্কর ওরফে আবু খেতাব, জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জবিরুল, মো. রফিকুল ওরফে মো. রুবেল ওরফে পিচ্চি, শহিদুল ইসলাম ওরফে সুরয়ে ওরফে শামীম এবং আবুল কালাম ওরফে করিম। এদের মধ্যে রুবেল, জাহিদুল আর ইনাম বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে এসটিএফ। ২০১৪ সালের পর থেকে এসব জঙ্গিরা পলাতক ছিলো।

এসটিএফ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘জেএমবি জঙ্গি সন্দেহে গোয়েন্দারা প্রথমে জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জবিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে। ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকার জাল ভারতীয় রূপী উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘পরে জিজ্ঞাসাবাদে ওই জঙ্গির দেওয়া তথ্য মতো অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতার ওই ৬ জঙ্গিকে কলকাতার বাকশাল আদালতে তোলার কথা রয়েছে।’

ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা, বিশেষ করে গুলশান ও শোলাকিয়া হামলায়, জোগসাজস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া খাগড়াগড় বিস্ফোরণের কুশীলবদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

জানা যায়, আজ কলকাতার এনআইএ আদালতে খাগড়াগড় মামলার শুনানির দিন ধার্য আছে। এই নিয়ে এ মামলার তৃতীয় শুনানি অনুষ্ঠিত হবে। গত ২০ আগস্ট এ মামলার শুনানি শুরু হয়। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) এ মামলার তদন্ত করছে। যদিও জেএমবি’র এ জঙ্গিদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

/এসএনএইচ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি