হিলারি-ট্রাম্পের ‘বাগযুদ্ধ’ দেখলেন ১০ কোটি মার্কিনি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৭
image

হিলারি-ট্রাম্পের ‘বাগযুদ্ধ’ দেখলেন ১০ কোটি মার্কিনি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হওয়া প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর বিতর্ক উপভোগ করেছেন সে দেশের প্রায় অর্ধেক  জনগণ।  সোমবারের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক সরাসরি দেখেছেন দেশটির প্রায় ১০ কোটি নাগরিক।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওই বিতর্কে উঠে আসে বর্ণবাদ, যুদ্ধ, পররাষ্ট্রনীতি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। একে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের ইতিহাসে ‘সর্বকালের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক’ বলেও উল্লেখ করা হচ্ছে।

নেটওয়ার্ক ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি দল তাদের পরিসংখ্যানে জানিয়েছে, প্রায় ১০ কোটি মার্কিন নাগরিক ওই বিতর্ক টেলিভিশন অথবা অন্য কোনও মাধ্যমে সরাসরি দেখেছেন। তারা এটিকে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা বলেও দাবি করছেন।

মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেন জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল বিতর্কে গত ৫০ বছরের দর্শক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মার্কিন দর্শক ২০১২ সালের ৩ অক্টোবরে অনুষ্ঠিত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাম ওবামা এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রমনির মধ্যকার বিতর্কটি দেখেছিলেন। ওই বিতর্ক দেখেছেন চার কোটি ৬২ লাখ মার্কিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/ 

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী