সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৬, ০১:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ০১:৩৪

সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করেছে দেশটির ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ)। একই সঙ্গে ২৪ সপ্তাহ নতুন কোনও গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণেও নিষেধাজ্ঞা জারি করেছে এফসিএ। তবে বাংলাদেশি প্রবাসীরা সোনালী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এফসিএ-এর তদন্তে অর্থপাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা ধরা পড়ায় ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।  একই সঙ্গে সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখার অর্থপাচাররোধ শাখার শীর্ষ কর্মকর্তা স্টিভেন স্মিথকে ব্যাংকিং খাতে একই ধরনের চাকরিতে নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাকে ব্যক্তিগতভাবে ১৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। 

এফসিএ জানায়, ২০১০ সালে সতর্ক করার পরও অর্থপাচাররোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখা। ২০১০ সালে ২০ আগস্ট থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত ব্যাংকটি অর্থপাচাররোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার প্রমাণ তারা পেয়েছেন।

যুক্তরাজ্যে সোনালী ব্যাংকের তিনটি শাখা রয়েছে। লন্ডন, বার্মিংহাম ও ব্র্যাডফোর্ডে এ তিনটি শাখা অবস্থিত। এতে সরকারের মালিকানা ৫১ শতাংশ।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম