রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১১

মিয়ানমারের নেত্রী আং সান সু চি রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে কথা বলতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার এক বিশেষ দূত পাঠাচ্ছেন বাংলাদেশে। পররাষ্ট্র সচিব শহীদুল হক বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এই বিশেষ দূত পাঠানোর কথাটি বাংলাদেশকে জানান।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘উনি (রাষ্ট্রদূত) আমাদের বলেছেন তাদের একজন স্পেশাল এনভয় (দূত) আসবেন। তারা শিগগিরই আমাদের জানাবেন কবে আসবেন।’
শহীদুল হক  জানিয়েছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য এ দূত পাঠাচ্ছেন সু চি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-ধর্ষণ-নির্যাতন বন্ধে কোনও ভূমিকা না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আং সান সু চি'র কড়া সমালোচনা করছে।
বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাখাইন রাজ্যে গত কয়েক মাসে রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়নের ঘটনায় প্রায় ৫০ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে পালিয়ে এসেছে।
বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানিয়েছে, তাদের দেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান,  গত মঙ্গলবার বাংলাদেশি জেলেদের একটি নৌকায় মিয়ানমারের বাহিনীর গুলি করার ঘটনায় একটি প্রতিবাদ পত্র হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘জেলেরা বাংলাদেশর জলসীমায় থাকার পরেও মিয়ানমারের বাহিনী তাদের ওপর গুলি চালিয়েছে।’
এদিকে, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর দুপুর ১টার দিকে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। বেরিয়ে যাওয়ার পর পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে দুটি পত্র হস্তান্তর করা হয়েছে। প্রথম পত্রে বাংলাদেশে অবস্থিত নিবন্ধিত ও অনিবন্ধিত সব রোহিঙ্গা নাগরিককে যত দ্রুত সম্ভব ফেরত নেওয়ার জন্য বলা হয়েছে।’
কামরুল আহসান বলেন, ‘দ্বিতীয় পত্রে গত মঙ্গলবার সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে চার বাংলাদেশি জেলের আহত হওয়ার ঘটনা পূর্ণ তদন্ত ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।’ সূত্র: বিবিসি বাংলা।
/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান