স্বামী প্রেসিডেন্ট, স্ত্রী ভাইস প্রেসিডেন্ট!

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৫

ইলহাম আলিইয়েভ এবং মেহরিবান আলিইয়েভা স্ত্রী মেহরিবান আলিইয়েভা’কে দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর আজারবাইজানে সংবিধান সংশোধন ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে নতুন করে একজন ভাইস প্রেসিডেন্ট এবং বেশ কয়েকজন ডেপুটি প্রেসিডেন্টের নাম পদ তৈরি করা হয়। এরমধ্যে ভাইস প্রেসিডেন্টের জন্য প্রসিকিউশন থেকে দায়মুক্তির বিধান রাখা হয়েছে।

এছাড়া প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে।

৫২ বছরের মেহরিবান আলিইয়েভা’র অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি মস্কো স্টেট মেডিক্যাল ইন্সটিটিউট-এ পড়াশুনা করেছেন।

২০০৪ সাল থেকে নিউ আজারবাইজান পার্টির সঙ্গে যুক্ত আছেন মেহরিবান আলিইয়েভা। ২০১৩ সাল থেকে দলটির ডেপুটি চেয়ারওম্যান-এর দায়িত্ব পালন করছেন তিনি। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান