ভারতের মন্ত্রিপরিষদে সীমান্ত হাটের অনুমোদন

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৭, ১৭:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৭:১৬

সীমান্ত হাট ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বাংলাদেশের সঙ্গে সেদেশের সীমান্ত হাট (বর্ডার হাট) নির্মাণের সমঝোতা স্মারক অনুমোদন করেছে। বুধবার মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত হাট স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ পরিবর্তিত সমঝোতা স্মারক এবং কার্যপদ্ধতি অনুমোদন করেছে।’
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘সীমান্ত হাট স্থাপনের মধ্য দিয়ে মূলত স্থানীয়দের নির্মিত পণ্য স্থানীয় বাজারে বিক্রয়ের যে ঐতিহ্য এখানে রয়েছে, তাকেই তুলে ধরা হয়েছে। সীমান্ত এলাকার উৎপাদকরা নিজেরাই এসব হাটে এসে পণ্য বিক্রি করতে পারবেন।’ এর ফলে সমাজের প্রান্তিক মানুষেরা উপকৃত হবেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
বর্তমানে চারটি সীমান্ত হাট কার্যকর রয়েছে। ২০১০ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও কার্যপদ্ধতি অনুসারে, মেঘালয় ও ত্রিপুরায় দুটি করে সীমান্ত হাট গড়ে তোলা হয়।

তবে ২০১২ সালের ১৫ মে সীমান্ত হাটের কার্যপদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়। নতুন সীমান্ত হাটগুলো এই পরিবর্তিত সমঝোতা স্মারক ও কার্যপদ্ধতি অনুযায়ীই নির্মিত হবে।

সূত্র: ইকোনমিক টাইমস।  

/এসএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে