ইরানে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৭, ১৮:৩৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৮:৩৮
image

ইরানের পার্লামেন্টে অভিযানের ছবি
ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলাকে দেশটির গত চার দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ১৯৮০ এর দশক থেকে দেশটিতে বড় ধরনের সংঘাত দেখা যায়নি বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের শুরুর দিকের কয়েকটি বছর দেশটিতে বিশৃঙ্খলা থাকলেও পরবর্তী বছরগুলোতে অপেক্ষাকৃত অনেক স্থিতিশীল ও নিরাপদ দেশ বলে বিবেচিত হয়ে আসছে ইরান। প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক বেশি নিরাপদ একটি দেশে বাস করছেন বলে এতোদিন ভাবতেন ইরানিরাও। আর তাই আচমকা এ ভয়াবহ হামলায় হতবাক তারাও।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় মুজাহিদীন খালেক অর্গানাইজেশন (এমইকে) নামের বিরোধী গোষ্ঠী ইরানের ভেতরে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল। আর সেই অস্থিরতা কিছুদিন বজায় ছিল। তবে ১৯৮০ এর দশক থেকে ইরানকে তেমন কোনও বড় সংঘাতের মুখোমুখি হতে হয়নি।

ইরানে হামলার নেপথ্যে আসলে কারা সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে ইরান হামলার দায় স্বীকার করা হলেও এ দাবি সত্যি কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। আইএসের দাবি যদি সত্যি হয়ে থাকে তবে তা হবে ইরানে জঙ্গি সংগঠনটির চালানো প্রথম হামলা।

উল্লেখ্য, বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানের দুটি এলাকায় হামলা চালায় অজ্ঞাতরা। প্রথম হামলাটি হয় ইরানের পার্লামেন্ট মজলিশে। সেসময় মজলিশে অধিবেশন চলছিল। পার্লামেন্ট সদস্য ইলিয়াস হযরতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়,একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে দুর্বৃত্তরা পার্লামেন্টে হামলা চালায়। নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। পার্লামেন্টে হামলার আধ ঘণ্টা পর আয়াতুল্লাহ খোমেনির মাজারেও কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। সেসময় একটি আত্মঘাতী হামলাও চালানো হলে কয়েকজন আহত হয়। পার্লামেন্টে হামলার ঘটনায় সবশেষ ১২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারীও নিহত হয় বলে দাবি করা হয়েছে।  তবে হামলাকারীসহ নিহতের সংখ্যা ১২ নাকি আরও বেশি তা নিশ্চিত হওয়া যায়নি।

/এফইউ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক