লন্ডনে পথচারীদের ওপর গাড়ি হামলা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৭, ০৭:১৯আপডেট : ১৯ জুন ২০১৭, ০৭:২১

উত্তর লন্ডনে ফিঞ্চবুরি পার্কের কাছে সেভেন সিস্টার্স রোডে পুলিশের অবস্থান যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ফিঞ্চবুরি পার্কে পথচারীদের প্রচণ্ড বেগে আঘাত করেছে একটি গাড়ি। পুলিশের দেওয়া তথ্যমতে, এ ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছে। সোমবার (১৯ জুন) স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ফিঞ্চবুরি পার্কের সেভেন সিস্টার্স রোডে সংঘটিত এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

লন্ডনের দ্য সান পত্রিকার বরাত দিয়ে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ফিঞ্চবুরি পার্ক মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে। এ সময় সেখানে অনেকে স্ব স্ব কাজে ব্যস্ত ছিলেন।

উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে আহত এক ব্যক্তিকে মেট্রোপলিটন পুলিশ বলছে, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে হাজির হয়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা সেভেন সিস্টার্স রোডে আমাদের বেশকিছু সদস্যকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি।’ 

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে একজনকে তুলতে দেখা গেছে।

/জেএইচ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান