অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১১:৪৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:২৮
image

আদিলুর রহমান

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ার বিমানবন্দরে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বাংলা ট্রিবিউনকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন সেদেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা শেলী। তিনি জানান, ইমিগ্রেশন বিষয়েই আমরা তাকে আটক করেছি।  এ বিষয়ে তার ডকুমেন্টস চেক করা হচ্ছে। শেলী বলেন, ‘আদিলকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হবে না। তাকে ডিপোর্ট (ফেরত পাঠানো) করা হবে।’

এদিকে অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান বাংলা ট্রিবিউনকে জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। কিন্তু  বিমানবন্দরে সেদেশের  ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয়। তাকে সেদেশে ঢুকতে দিচ্ছে না। ফলে তাকে আটক করা হয়েছে কিনা, তা আমরা পরিষ্কার করে জানি না। 

নাসির উদ্দিন এলান বলেন, ‘মালয়েশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে। হয়তো সে কারণেও তাকে সেদেশে ঢুকতে বাধা দেওয়া হতে পারে।’

এলান বিবিসিকে জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়ায় যাচ্ছিলেন এবং তার ২২শে জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রহমানকে বিমানবন্দরে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।

তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন।’ 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে আদিলুর রহমান খানকে আটকের ঘটনায় স্থানীয় মানবাধিকার সংগঠন সুয়ারা রায়কাত মালয়েশিয়া (সুয়ারাম)এর পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে সুয়ারামের নির্বাহী পরিচালক সেভান ডোরাইসামি বলেন, ‘কেন তাকে আটক করা হলো তা নিয়ে সকাল ১০টা পর্যন্ত অভিবাসন কর্তৃপক্ষ কোনও ব্যাখ্যা দেয়নি।’

অবিলম্বে আদিলুরকে মুক্তি দিতে এবং মালয়েশিয়া সফরকারী মানবাধিকারকর্মীদেরকে হয়রানি করা বন্ধেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

/এমএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম