রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪

রোহিঙ্গাদের আশ্রয় এবং নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাস্তুচ্যুত মানুষদের জন্য যুক্তরাষ্ট্র এরই মধ্যে ৬৩ মিলিয়ন ডলার সহযোগিতা করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

হিদার নোয়ার্ট

নোয়ার্ট বলেন, ‘এতো বেশি রোহিঙ্গাদের গ্রহণ ও নিরাপদে থাকার স্থান দেওয়ায় বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা বাস্তুচ্যুত মানুষদের জন্য যুক্তরাষ্ট্র ৬৩ মিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি, এই ইস্যুতে (রোহিঙ্গা) সহায়তা বাবদ বাংলাদেশ কিছু অর্থ পেয়েছে।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি, সংবাদের মাধ্যমে আপনারা যে পরিস্থিতির কথা জানছেন তা সত্বেও এখনও এ নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। আমরা আমাদের লোকেদের কাছ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করছি।’

নোয়ার্ট জানান, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্যাট্রিক মার্ফি আগামী সপ্তাহে বার্মা (মিয়ানমার) যাবেন। তিনি (মার্ফি) আরও মানবিক সহযোগিতা, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে চাপ দেবেন এবং রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন।

বুধবার মার্ফি যুক্তরাষ্ট্রে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে নোয়ার্ট বলেন, ‘রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং তিনি আলোচনায় পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। অবশ্যই কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনাটিও কঠিন ছিল।’

নিউ ইয়র্কে সদর দফতরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিক জানান, ২৫ আগস্ট থেকে শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ এসেছে।

তিনি বলেন,  শুধু গত ২৪ ঘণ্টায় ১০ হাজার মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে। গত বছরের অক্টোবরের সহিংসতায় পালানো মানুষদের মিলিয়ে হিসেব করলে রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের প্রায় ৪০ শতাংশ বাংলাদেশে পালিয়ে গেছে।

দুজারিক জানান, কক্সবাজারে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের কয়েকটি ট্রাক রয়েছে। যেগুলোতে রোহিঙ্গাদের শিশুদের জন্য জরুরি পানি, পয়ঃনিষ্কাশন ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের ৬০ শতাংশই শিশু।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেন, আগের শিবিরগুলো এমনিতেই শরণার্থীদের সংখ্যার আধিক্য ছিল। নতুন শরণার্থীরা যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই থাকছে।

ইউনিসেফের মতে, রোহিঙ্গাদের প্রয়োজনীয় সবকিছুরই ঘাটতি রয়েছে। বিশেষ করে আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানির সংকট আছে। সংস্থাটি পানির সরবরাহ নিশ্চিত করছে বাংলাদেশকে সহযোগিতা করছে।

দুজারিক আরও বলেন, আগামী চার মাসে জরুরি সেবার জন্য ৭০ লাখ ডলার সহযোগিতার জন্য ইউনিসেফ আহ্বান জানিয়ছে।

একদিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে তিনি বলেন, সেখানে একটি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, তিনি (মহাসচিব) যেমন বলেছেন সামরিক ও নিরাপত্তা অভিযান থামাতে হবে। জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে শরণার্থী পুরুষ, নারী ও শিশুদের সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শরণার্থীদের মধ্যে শিশুদের হার উল্লেখযোগ্য সংখ্যায় বেশি। এসব মানুষের এখনই সহযোগিতা প্রয়োজন।

/এএ/এসটি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম