রোহিঙ্গা শিশুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৬ লাখ, স্বাস্থ্যঝুঁকিতে দেড় লাখ

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন অভিযান থেকে পালাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মতে,  এপর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশুদের সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার। এর মধ্যে প্রায় দেড় লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। শিশুবিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন-র আশঙ্কা চলমান সহিংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশুদের সংখ্যা শেষ পর্যন্ত ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে।

রোহিঙ্গা শিশুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৬ লাখ, স্বাস্থ্যঝুঁকিতে দেড় লাখ

গত ২৫ আগস্টের পর শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, যাদের বেশিরভাগই শিশু। দু’দেশের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এখনও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। সেখানে গত ১৫ দিনে অন্তত ৪০০ শিশু জন্ম নিয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, পরিবার ছাড়া এদেশে আসা অনেক শিশু হাজার হাজার মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে। এদিকে একটি ত্রাণ সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, বাংলাদেশে ঢুকে পড়া হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর অনেকেই আশ্রয় কেন্দ্র, খাদ্য ও পানির সংকটে মারা যেতে পারে।

ইউনিসেফের তথ্য অনুসারে, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ইতোমধ্যে ৪ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ শিশু। এই হিসেবে বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশুর সংখ্যা ২ লাখ ৩০ হাজারের বেশি। আর এসব শিশুর মধ্যে পরিবারহীন শিশুর সংখ্যা শুক্রবার পর্যন্ত ছিল হাজার ২৬৭। দ্রুত রোহিঙ্গা এবং পরিবারহীন শিশুদের সংখ্যা বাড়ার কারণে মানবপাচার, যৌন নিপীড়ন, শিশুশ্রম, বাল্যবিবাহের ঝুঁকি বাড়ছে ক্যাম্পগুলোতে।

সংস্থাটি জানিয়েছে, শিশুদের খাবার ও পুষ্টি, মৌলিক চিকিৎসা, মানসিক পরামর্শ প্রয়োজন। এ পর্যন্ত ১৮ হাজার শিশুদের শিশুবান্ধব স্থানের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। তবে বাংলাদেশে আসা প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর জন্য আরও বেশি সহযোগিতা প্রয়োজন।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের ধারণা, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দুই তৃতীয়াংশ নারী ও মেয়ে। এদের মধ্যে ১৩ শতাংশ গর্ভবতী ও সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন। সংস্থাটির পক্ষ থেকে বেশ কয়েকজন ধাত্রীকে ক্যাম্পগুলোতে পাঠানো হয়েছে।

ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের দেওয়া তথ্য অনুসারে, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ৬৩ শতাংশ নারী। এদের মধ্যে ১৩ শতাংশ কিশোরী এবং ২১ শতাংশ গর্ভবতী ও প্রসূতি। শিশুদের মধ্যে ৬-১৮  বছর বয়সী শিশুর হার ২৩ শতাংশ, ৫ বছরের কম বয়সী শিশুর হার ২১শতাংশ এবং ১ বছরের কম বয়সের শিশুর হার ৭ শতাংশ।

রবিবার ইউনিসেফ জানিয়েছে, সংস্থাটির পক্ষ থেকে দেড় লাখ শিশুকে টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। হাম, রুবেলা ও পোলিও রোগের টিকা দেওয়া হবে ১৫ বছরের কম বয়সী শিশুদের। মিয়ানমার সীমান্তে ৬৮টি রোহিঙ্গা শিবিরে এসব টিকা দেওয়া হবে।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রধান মার্ক পিয়ার্স বলেছেন, যদি এভাবে শরণার্থীরা বাংলাদেশে আসতে থাকে তাহলে বছরের শেষ দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশুর সংখ্যা দাঁড়াবে ৬ লাখ শিশু এবং রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়ে যাবে ১০ লাখ।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত