রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমার: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৮

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়ে পালাচ্ছে। বৃহস্পতিবার একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এফপি টুইটারে এই খবর জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

নিউ ইয়র্কে ফরাসী টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চলছে।

ফরাসী প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সহযোগীদের নিয়ে ফ্রান্স উদ্যোগ নেবে যেন চলমান এই গণহত্যা ও জাতিগত নিধনের বিষয়ে জাতিসংঘ নিন্দা করে এবং আমরা যেন এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারি।
ম্যাক্রোঁ বলেন, জাতিগত নিধনের যেকোনও প্রচেষ্টাকে আমাদের নিন্দা জানাতে হবে। জাতিসংঘকেই এই সহিংসতা বন্ধের আহ্বান জানাতে হবে, মানবিক ত্রাণ সহায়তা জোরদারের আহ্বান জানাতে হবে। জাতিসংঘ যখন আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাবে, তখন এই বৈশ্বিক সংস্থাটির অধীনেই মিয়ানমারে হস্তক্ষেপ করার মতো কার্যক্রমে নেওয়া সম্ভব।

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ সামরিক বাহিনীর এক অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে।

/এএ/টিআর/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের