রাখাইনে বিদেশি কূটনীতিকদের নিয়ে গেলো মিয়ানমার

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৮:০২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৮:০৩

সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিকে পরিদর্শনে নিয়ে গেছে মিয়ানমার সরকার। সোমবার তিনটি দলে ভাগ করে সেখানে নিয়ে যাওয়া হয়। মংডুর জেলা প্রশাসক ইয়ে টুট এই তথ্য জানিয়েছেন।

রাখাইনে বিদেশি কূটনীতিকদের নিয়ে গেলো মিয়ানমার

২৫ আগস্ট শুরু হওয়া রাখাইনের সর্বশেষ সহিংসতায় পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। রাখাইনে ত্রাণ সংস্থা, সাংবাদিক ও বাইরের কাউকে প্রবেশ করতে না দেওয়ায় মিয়ানমার সরকার সমালোচনার মুখে রয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দলকে প্রবেশ করতে দেয়নি সরকার। এই পরিস্থিতিতে সোমবার কূটনীতিকদের রাখাইনে নিয়ে গেলো।

জেলা প্রশাসক জানান, তিনটি দলে ভাগ করে তাদেরকে সহিংসতা কবলিত কয়েকটি এলাকায় নিয়ে যাওয়া হবে। এর বেশি তথ্য তিনি দেননি। কোন কোন দেশের প্রতিনিধিরা রয়েছেন তাও জানাননি।

রাখাইনের স্থানীয় কর্মকর্তারা জানান, কূটনীতিকরা জঙ্গিদের হামলায় নিহতদের আত্মীয় ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। তারা মংডুর হিন্দু, ম্রো ও ডায়াগনেট সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোয়ে জাউ জানান, সোমবার সকালে কূটনীতিকদের রাথেউডাং শহরের আনাউট পাইন গ্রামে নিয়ে যাওয়া হয়। এই গ্রামের রোহিঙ্গা মুসলিমরা পালিয়ে যায়নি।

মিয়ানমার সরকার গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য সশস্ত্র রোহিঙ্গাদের দায়ী করে আসছে। সরকারের দাবি তারা, সন্ত্রাসী সংগঠন আরসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সূত্র: এপি।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি