লাস ভেগাসে হামলাকারীর ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৮:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৮:৪৯

স্টিফেন প্যাডক যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে পুলিশ জানায়, হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। সোমবারের হামলায় অন্তত ৫০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, হামলাকারী স্টিফেন প্যাডকের বয়স ৬৪ বছর। সে নেভাদার মেসকুইট এলাকার বাসিন্দা।

কাউন্টি শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, লাস ভেগাস উপত্যকার মান্দালয় বে নামে রিসোর্টের ৩২ তলা থেকে বন্দুকের শব্দ আসে বলে পুলিশ সন্দেহ করে। পুলিশ কর্মকর্তারা রুমটিতে গিয়ে সন্দেহভাজনকে গুলি করে।

শেরিফ আরও জানান, হামলাটিকে লোন উলফ বলে মনে করা হচ্ছে। যদিও মোটিভ সম্পর্কে জানতে পারেনি পুলিশ। তবে হামলাকারীর এক নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ। মারিলো ডানলে নামের এই নারী প্যাডকের রুমমেট বলে ধারণা পুলিশের।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্যাডকের বিরুদ্ধে কোনও অপরাধের তথ্য তাদের কাছে ছিল না। কিন্তু স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনী তাকে চিনত। সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কের তথ্যও ছিল না পুলিশের কাছে।

এ সম্পর্কিত আরও খবর-

যুক্তরাষ্ট্রের কনসার্টে হামলায় নিহত অন্তত ৫০, হামলাকারীর পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা
/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম