সাহিত্যে নোবেল জিতলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১৭:০৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:২৫
image

২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজু ইশিগুরো। বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১ টায় সুইডিশ একাডেমি পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

কাজু ইশিগুরো ২


আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ বছর সাহিত্যে সম্ভাব্য নোবেলজয়ী হিসেবে আলোচনায় ছিলেন জাপানি লেখক হারুকি মুরাকামি, কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড এবং কেনিয়ার লেখক গুগি ওয়া থিয়োঙ্গ। ব্রিটিশ বেটিং এজেন্সি ল্যাডব্রোকস থেকে আভাস দেওয়া হয়েছিল এবার কেনিয়ার লেখক গুগি ওয়া থিয়োঙ্গই সাহিত্যে নোবেল পেতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটিয়ে কাজু ইশিগুরো সাহিত্যে নোবেল জিতে নিয়েছেন। সম্ভাব্য নোবেলজয়ী হিসেবে তার নাম আলোচনায় না আসলেও খ্যাতনামা সাহিত্যিক ইশিগুরো। দ্য রিমেইনস অব দ্য ডে বইটি লিখে ১৯৮৯ সালে ম্যান বুকার পুরস্কার জিতে নেন তিনি। পুরস্কার ঘোষণা করতে গিয়ে ইশিগুরোর লেখা সাহিত্য দ্য রিমেইনস অব দ্য ডে  এবং নেভার লেট মি গো এর প্রশংসা করে নোবেল কমিটি।

এর আগে গত বছর সাহিত্যে নোবেল পেয়ে চমক তৈরি করেছিলেন প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলান। সংগীতের মধ্য দিয়ে নতুন কাব্যিক ব্যঞ্জনা সৃষ্টি করে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। লেখালেখির পাশাপাশি ইশিগুরোও ভালো গিটার বাজাতে পারেন।

১৯০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাহিত্যে ১১০ জনকে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত সাহিত্যে নোবেল পেয়েছেন ১৪ জন নারী। দুইজনকে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে এমন ঘটনা ঘটেছে ২ বার। সাহিত্যে নোবেল পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন রুডইয়ার্ড কিপলিং। ৪১ বছর বয়সে ‘দ্য জাংগল বুক’ এর জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আর সাহিত্যে নোবেলজয়ী সর্বোজ্যেষ্ঠ ব্যক্তি হলেন ডোরিস লেসিং। ২০০৭ সালে যখন লেসিংকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয় তখন তার বয়স ছিল ৮৮ বছর। 

/এফইউ/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি