যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলাকারীর পরিচয় প্রকাশ

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৭, ০৪:৫০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০৫:১২

ম্যানহাটনে ট্রাক হামলার পর জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে সাইকেল চালানো রুটে ট্রাক তুলে হামলা চালানো ব্যক্তির পরিচয় পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউ ইয়র্ক পুলিশ জানায়, হামলাকারীর নাম সাইফুল সাইপভ। তার বয়স আনুমানিক ২৯ বছর। সে একজন অভিবাসী। ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সাইফুল। সে মূলত মধ্য এশিয়ার উজবেকিস্তান থেকে গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাস করছিল। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাত) ট্রাক চালিয়ে হামলা চালানোর সময় ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করছিল সাইফুল।  

আটক হওয়ার আগে হামলাকারী

পুলিশ সূত্রে আর জানা যায়, হামলাকারীকে হাসপাতালে রাখা হয়েছে। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয় সে। ঘটনাস্থল থেকে একটি ‘প্লেট গান’ ও একটি ‘পেইন্টবল গান’ উদ্ধার করা হয়েছে। আটক হওয়ার সময় তার কাছে একটি খেলনা বন্দুক ছিল বলেও জানিয়েছে পুলিশ। 

এ ঘটনার তদন্তের দায়িত্ব নিচ্ছে এএফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স। নিউ ইয়র্কের মেয়র এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে  ঘোষণা দিয়ে জরুরি অবস্থা জারি করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, লোয়ার ম্যানহাটনে ট্রাক হামলার ঘটনায় আট জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সূত্র: সিএনএন, বিবিসি, ইউএসএ টুডে। 

এ সংক্রান্ত মূল সংবাদ:

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলা: ৮ জন নিহত, এক বন্দুকধারী আটক

/এএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের