নিজ বাসাতেই বোমা বানিয়েছিলেন আকায়েদ

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১৪:২৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৩
image

নিউ ইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণ ঘটানো বোমা নিজ বাসাতেই বানিয়েছিলেন সন্দেহভাজন হামলাকারী আকায়েদ উল্লাহ। এমনটাই দাবি করেছেন নিউ ইয়র্ক পুলিশের এক তদন্তকারী কর্মকর্তা। তিনি জানান, বোমাটি খুবই দুর্বল প্রকৃতির ছিলো। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নিজ বাসাতেই বোমা বানিয়েছিলেন আকায়েদ

প্রতিবেদনে বলা হয়, শরীরের সঙ্গেই বোমা বেঁধে রেখেছিলেন আকায়েদ। নিজে স্বজ্ঞানেই বিস্ফোরণ ঘটান বোমার। নিউ ইয়র্কের ইন্টিলিজেন্স এন্ড কাউন্টার টেরোরিজমের ডেপুটি কমিশনার জন মিলার বলেন, ভেলক্রো ও চেইন দিয়ে পাইপ বোমাটি শরীরের সঙ্গে বাঁধা ছিলো।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় পুলিশ।বিস্ফোরণে তার শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি জখম হয়েছে। এখন তিনি হাসপাতালে রয়েছেন।

তদন্ত কর্মকর্তাদের ধারণা অন্তত দুটি বোমা ছিলো তার কাছে। যেটা বিস্ফোরিত হয়েছে সেটা এক ফুট লম্বা পাইপ ছিলো। বারুদ, ব্যাটারি, তার ও স্ক্রু দিয়ে তৈরি করা হয়েছিলো বোমাটি।

তদন্তের সাথে সরাসরি যুক্ত একজন সিএনএনকে বলেন, গত সপ্তাহে ব্রুকলিনে নিজ অ্যাপার্টমেন্টে বসে এই বোমা তৈরি করেন হামলাকারী।

এই ঘটনায় শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা ও অন্যান্য সংগঠনগুলো প্রবাসীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান। সংগঠনটির মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘আমরা কমিউনিটির সবাই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

কমিউনিটির প্রধান সামসুল হক বলেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সবার জন্য এটি দুঃখের দিন। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করেছে। তাদের নিরাপত্তা রক্ষা আমাদের দায়িত্ব।

/এমএইচ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে