আইনের শাসনের সূচকে ১০২ তম অবস্থানে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১১:০০আপডেট : ০২ মার্চ ২০১৮, ১১:০২
image

বিশ্বের ১১৩টি দেশের আইন শাসন ব্যবস্থায় তলানির দিকে অবস্থান করছে বাংলাদেশ। ০.৪১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০২। গত বছর এই তালিকায় ১০৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। তবে পয়েন্ট একই ছিল। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল ইনডেক্সের ২০১৭-১৮ সালের এই তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে শুধু রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।  

আইনের শাসনের সূচকে ১০২ তম অবস্থানে বাংলাদেশ

আইনের শাসনবিষয়ক আটটি সূচকের ভিত্তিতে জরিপটি করা হয়েছে। সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ম ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার- এই আটটি সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী বিশ্বে সবচেয়ে ভালো অবস্থা ডেনমার্কের।

তালিকায় এশিয়ায় আইনের শাসনের দিক দিয়ে সবচেয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। অষ্টম স্থানে রয়েছে ভারত।  

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৪র্থ। এ অঞ্চলের শীর্ষে রয়েছে নেপাল। দেশটি ৫৮তম অবস্থানে রয়েছে। এছাড়া শ্রীলংকা ৫৯, ভারত ৬২, পাকিস্তান ১০৫ এবং আফগানিস্তান ১১১তম অবস্থানে রয়েছে। তালিকায় ভুটানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

আইনের শাসনে পরাশক্তি দেশগুলো ভালো অবস্থানে নেই। তালিকায় যুক্তরাষ্ট্র ১৯তম, চীন ৭৫তম ও রাশিয়া ৮৯তম অবস্থানে রয়েছে।

তবে আইনের শাসনে চমক দেখিয়েছে মঙ্গোলিয়া। গত দুই দশকে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো তৈরি করেছে। অব্যাহতভাবে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে দেশটি। দেশটি ৫১তম অবস্থানে উঠে এসেছে।  এশিয়ার শক্তিধর দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলংকা, মালয়েশিয়াসহ অনেক দেশকে পেছনে ফেলেছে মঙ্গোলিয়া।

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান