নেতানিয়াহু একজন সন্ত্রাসী ও দখলদার: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ০০:০১আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ০০:০৬

ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালনকালে ১৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার দক্ষিণাঞ্চলীয় আদানা শহরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘হে নেতানিয়াহু! আপনি দখলদার। ফিলিস্তিনি ভূমিতে আপনি দখলদার হিসেবেই আছেন। একইসঙ্গে আপনি একজন সন্ত্রাসী।’

নেতানিয়াহু একজন সন্ত্রাসী ও দখলদার: এরদোয়ান তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল যা করছে তা ইতিহাসের অংশ হবে এবং আমরা তা কখনও ভুলবো না। আমরা কোনও দখলদারিত্বের জন্য দোষী নই।’

এরদোয়ানের এ বক্তব্য দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ফিলিস্তিনিরা ৪২তম ভূমি দিবস পালন করেন। ১৯৭৬ সাল থেকে প্রতিবছর ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার স্মরণে ফিলিস্তিনিরা দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন। শুক্রবার দিবসটি পালনের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের জমায়েতে হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। তারা গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া গুলিবিদ্ধ হন সাড়ে সাত শতাধিক ফিলিস্তিনি। আহত হয় প্রায় দেড় সহস্রাধিক মানুষ।

এদিকে ভূমি দিবস পালনকালে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের স্মরণে শনিবার জাতীয় শোক পালন করেছে ফিলিস্তিনিরা। এদিন আমৃত্যু ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখার অঙ্গীকার করে স্বাধীনতাকামী এই জাতি। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান