শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে: মোদি

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ২০:২৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২০:৩৭

আর্থ- সামাজিক উন্নয়নে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছ বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই উল্লেখযোগ্য সাফল্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি। সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ৩০ মিনিটের এক বৈঠকে শেখ হাসিনার প্রশংসা করেন মোদি বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।’

ভারতে বৈঠকে নরেন্দ্র মোদি ও ওবায়দুল কাদের

 ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পর্টির (বিজেপি) আমন্ত্রণে তিনদিনের সফরে ভারতে অবস্থান করছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সফরে তিনি আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সফরের অংশ হিসেবে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এক বৈঠক করেন ওবায়দুল কাদের। সেসময় মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশংসা করে বলেন, ‘দেখুন, আপনার নেতৃত্বে দেশ কতটা এগিয়ে যাচ্ছে।’

এসময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন মোদি। তিনি বলেন, তারা এই সংকটের সমাধান চান। তিস্তা চুক্তি নিয়েও সৃষ্ট সংকট সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে বলেন, খুব শিগগিরই সমাধান আসবে।

বিজেপির আমন্ত্রণে ভারতে আওয়ামী লীগের প্রতিনিধিদল

বৈঠকে মোদির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিমর্শক অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিজয় কে গোখালে, বাংলাদেশ ও মিয়ানমার বিয়ষক যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গানথান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রা রাভিস কুমার।

নরেন্দ্র মোদিকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। সেসময় তারা সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিয়ুস কান্তি ভট্টাচার্যম যুগ্ধ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমা, ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি।

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম