করোনার আগুন নিয়ন্ত্রণে আসছে: স্পেনের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৮:১০ আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৩৯

করোনাভাইরাস মহামারিকে আগুন হিসেবে উল্লেখ করে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলছেন, আগুন নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে। করোনাভাইরাসে বিরুদ্ধে স্পেন সর্বাত্মক জয়ী হবে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পেড্রো এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশটির পার্লামেন্টে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

করোনার আগুন নিয়ন্ত্রণে আসছে: স্পেনের প্রধানমন্ত্রী

ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা স্পেনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন। স্পেনের চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ২৩৮ জন।

ইউরোপের অনেক নেতার মতোই স্পেনের প্রধানমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে আগাচ্ছে বলে মনে করছেন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আগামী সপ্তাহ থেকে লকডাউন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। বিধিনিষেধ প্রত্যাহারে ইউরোপিয়ান কমিশন একটি সম্ভাব্য রোডম্যাপ গড়ে তুলতে সমন্বয় করছে। তবে মঙ্গল ও বুধবার দীর্ঘ আলোচনার পরও ইইউ নেতারা অর্থনৈতিক সহযোগিতা প্যাকেজ সম্পর্কে একমত হতে পারেননি।
সর্বশেষ তথ্য অনুসারে, স্পেনে গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। বুধবারের (৭৫৭ জন) তুলনায় যা কম।
স্পেনের পার্লামেন্টে ২৬ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুসারে আরও দুই সপ্তাহ দেশের জনগণকে বাড়িতে থাকতে হবে। ধারণা করা হচ্ছে, প্রস্তাবটি পাস হয়ে যাবে।
করোনা মোকাবিলায় স্পেন বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের দাবি, এসব পদক্ষেপ ভাইরাসের বিস্তার ঠেকাতে সহযোগিতা করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
সর্বশেষ খবর
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে