সেপ্টেম্বর পর্যন্ত বড় ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২০, ১০:০৪আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১০:১১

কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির বেশিরভাগ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগামী ২০ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বড় ধরনের যে কোনও আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এ তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। সেপ্টেম্বর পর্যন্ত বড় ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

মার্ক রুটে বলেন, লোকজন ক্রমেই ধৈর্যহীন হয়ে পড়ছে। তবে দ্রুত সবকিছু স্বাভাবিক করে দেওয়া হলে ভাইরাসটি তাৎক্ষণিকভাবে আরও ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যাবে।

বেশিরভাগ ব্যবসা-বাণিজ্য ২০ মে-র পর ছন্দে ফেরার আশা করলেও সেলুনের মতো দোকানগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনও অনিশ্চিত বলে জানিয়েছে সিএনএন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ মে থেকে একটি নিয়মের আওতায় স্কুলে যেতে পারবে। মার্ক রুটে বলেন, শিক্ষার্থীরা অর্ধেক সময় স্কুল করবে। অর্থাৎ, একদিন অর্ধেক ছাত্র ছাত্রী স্কুলে যাবে। পরদিন যাবে বাকি অর্ধেক শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নেদারল্যান্ডসে এখন পর্যন্ত ৩৪ হাজার ৩১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
ইউরোপের প্রতিবন্ধীবান্ধব দ্বীপভ্রমণের সেরা পাঁচ স্থান
সর্বশেষ খবর
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি