দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়োৎসব সীমিত করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
১০ মে ২০২০, ১২:৪৯ আপডেট : ১০ মে ২০২০, ১২:৫৪

১৯৪৫ সালের ৯ মে জার্মানিকে হারিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয় রাশিয়া। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে দেশটিতে এই দিবসটি পালন করা হয়। তবে ওই যুদ্ধ জয়ের ৭৫ বছরের মাথায় এবার দিবসটির আয়োজন বা বিজয়োৎসব সীমিত করেছে মস্কো। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এমনকি এবার দিবসটিতে কোনও বিজয় র‍্যালিরও আয়োজন করা হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়া বিজয় র‍্যালির কর্মসূচি বাতিল করা হলেও সীমিত আকারে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ক্রেমলিনের দেয়ালের বাইরে যুদ্ধের স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি যুদ্ধের সময় সোভিয়েত বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন।

দিবসটিকে কেন্দ্র করে দেশজুড়ে উল্লেখযোগ্য কোনও জমায়েত না হলেও অনেকে সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানা পোস্ট শেয়ার করেছেন।

 

/এমপি/
সম্পর্কিত
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
চীনে ঐতিহাসিক বৈঠকের আগে শি ও পুতিনের সঙ্গে করমর্দন ট্রাম্পের
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা