কলকাতায় গাছ উপড়ে ফেলছে আম্পান, ভাঙছে ল্যাম্পপোস্ট

বিদেশ ডেস্ক
২০ মে ২০২০, ১৮:৪০ আপডেট : ২০ মে ২০২০, ১৮:৪১

ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে সুপার সাইক্লোন হিসেবে সৃষ্ট আম্পান শক্তি হারিয়ে ফেলে ঘণ্টায় ১০৫ কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ে। এই ঝড়ের প্রভাবে ইতোমধ্যে কলকাতা শহরের অন্তত ৩০টি স্থানে গাছ উপড়ে গেছে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি ল্যাম্পপোস্ট। আনন্দবাজার পত্রিকার খবরে এসব তথ্য জানানো হয়েছে। আম্পানের তাণ্ডবে কলকাতার রাস্তায় গাছ উপড়ে পড়ছে

কয়েক দশকের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড় আম্পান বুধবার বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল। সুপার সাইক্লোন থেকে দুর্বল হয়ে মঙ্গলবার ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয় আম্পান। ভারতের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা নাগাদ এর গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটারে পৌঁছায়।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুপুর আড়াইটা থেকে উপকূলে আছড়ে পড়তে শুরু করে। পরবর্তী চারঘণ্টা এটি তাণ্ডব চালাবে বলেও জানানো হয়। ঝড়ের আগে থেকে কলকাদা শহরের সব ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়।

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) প্রধান এসপি প্রধান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল থেকে পাঁচ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের সময়ে এই ঘূর্ণিঝড় দ্বিগুণ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানান তিনি। এসপি প্রধান জানান, ‘এনডিআরএফ এর ৪১টি টিম প্রস্তুত রয়েছে। মানুষ সরিয়ে নেওয়া এখন দ্বিগুণ চ্যালেঞ্জ। এই কার্যক্রমের সময় আমরা শারিরীক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করছি।’

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
বন্ধুকে হত্যার ২০ দিন পর দুঃস্বপ্নে তাড়িত হয়ে আত্মসমর্পণ খুনির
সর্বশেষ খবর
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ