ভেন্টিলেটর ক্রয়ে অনিয়ম, বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

বিদেশ ডেস্ক
২১ মে ২০২০, ১৬:২৬আপডেট : ২১ মে ২০২০, ১৬:৩৫
image
 
ভেন্টিলেটর কেনায় অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাসভ। বুধবার বলিভিয়ান বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোহাসকে উদ্ধৃত করে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে অনিয়মের অভিযোগে নাভাহাস ছাড়াও আরও কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
 
বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী নাভাহাসভ মাত্র দেড় মাস হলো স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী রোসারিও ক্যানেডো। নিজের মক্কেলের গ্রেফতার হওয়ার ঘটনাকে ‘বাজে কাজ’ আখ্যা দিয়ে তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন, আমরা কি কোনও গণতান্ত্রিক দেশে বাস করছি? নাকি এটা কোনও স্বৈরাচারের পরিচালিত সর্বাত্মক কর্তৃত্বতান্ত্রিক সরকার?’
 
নাভাহাসের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির মধ্যে বেশি দাম দিয়ে ভেন্টিলেটর কেনার অভিযোগ ছিল। অন্তর্বর্তী প্রেসিডেন্ট জিনাইন আনেজ টুইটারে লিখেছেন, একটি স্প্যানিশ কোম্পানির কাছ থেকে ১৭০টি ভেন্টিলেটর কিনতে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পাওয়া তহবিলের ২০ লাখ ডলার খরচ করা হয়েছে, যা অসামঞ্জস্যপূর্ণ।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী এখনো কোনো অভিযোগপত্র দেয়নি। তবে গ্রেফতার হওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভাহাসকে।
ভেন্টিলেটর কেনায় দুর্নীতির পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আনেজ। স্বাস্থ্যমন্ত্রী আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি টুইটার পোস্টে লেখেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাব, অপরাধী কে তা নিয়ে ভাবব না।’
ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সম্ভাব্য অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে।
/এফইউ/বিএ/
সম্পর্কিত
সমালোচনার জবাব দিচ্ছেন ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
লাতিন আমেরিকায় অনেকেই কেন স্পেনের জয় চাইছেন
সর্বশেষ খবর
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি-বিদ্যুৎ পরিকল্পনা সরকারের
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি-বিদ্যুৎ পরিকল্পনা সরকারের
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
এয়ারলাইন কোম্পানিগুলোকে জেলেনস্কির হুঁশিয়ারি
এয়ারলাইন কোম্পানিগুলোকে জেলেনস্কির হুঁশিয়ারি
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা