করোনায় হজযাত্রা বাতিল করলো ৭ দেশ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২০, ১৮:৪৯আপডেট : ১৪ জুন ২০২০, ২০:৩২

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে এবার হজে অংশ না নেওয়ার ঘোষণাকারী দেশের সংখ্যা বাড়ছে। রবিবার পর্যন্ত অন্তত সাতটি দেশ এ বছরের হজযাত্রা বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রুনাই। এছাড়া আরও কয়েকটি দেশে হজযাত্রা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

করোনায় হজযাত্রা বাতিল করলো ৭ দেশ

এই বছরে হজ চাঁদ দেখার ভিত্তিতে ২৮ জুলাই শুরু হওয়ার কথা। শেষ হবে ২ আগস্ট সন্ধ্যায়। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য বছরে একবার হজপালন করা বাধ্যতামূলক (ফরজ)।

সৌদি কর্তৃপক্ষ এখনও এই বছরের হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সরকারি সূত্রকে উদ্ধৃত করে পশ্চিমা সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সৌদি কর্তৃপক্ষ সবকিছুই বিবেচনা করছে। এরমধ্যে রয়েছে এবারের হজ বাতিল করা কিংবা প্রতীকী উপায়ে আয়োজন করা।
বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ হজ নিয়ে সৌদি আরবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ২০১৯ সালে ২৫ লাখ মানুষ হজ পালন করেছিলেন। সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ, আরব নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম