তালেবান সহিংসতা শান্তির পথে মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছে: আফগান প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২০, ২১:৫৯আপডেট : ০৮ জুলাই ২০২০, ০২:২৬

তালেবান যোদ্ধাদের সহিংসতা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার ওপর মারাত্মক হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শান্তি আলোচনা নিয়ে কাবুলের প্রস্তুতির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্রিফ করার সময়ে এই সতর্কতা জানান তিনি। সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, তালেবান যদি যুদ্ধ অব্যাহত  রাখে তাহলে আফগান শান্তি প্রক্রিয়া মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি

গত ফেব্রুয়ারিতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় আফগান অভ্যন্তরীণ আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। গত মে মাসে তালেবানের তরফ থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিলে দেশটিতে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়। তবে গত কয়েক সপ্তাহে দেশটিতে সহিংসতা বেড়েছে। আফগান কর্মকর্তাদের অভিযোগ সশস্ত্র গোষ্ঠীটি শত শত নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

সোমবার আফগান প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যহনকভাবে বর্তমানে সহিংসতার মাত্রা গত বছরের তুলনায় বেশি।’ এই সপ্তাহে আরও দুই দফায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্রিফিং করবেন ঘানি।

যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ জাতিসংঘের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ওই ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছে। এছাড়া যোগ দেওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারদ. ইরান, চীন, মিসর এবং কাতার।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গড় আয়ু ৮০ করার মহাপরিকল্পনা চীনের
ভারতে নিষিদ্ধ হচ্ছে প্যারাকুয়াট
সর্বশেষ খবর
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের