কুয়েতে এমপি পাপুলের ঘটনায় সন্দেহভাজন সেনা কর্মকর্তা গ্রেফতার

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২০, ১২:১২আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৩:২২

মানবপাচারের দায়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় ঊর্ধ্বতন একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে কুয়েত। এর আগে গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাবলিক প্রসিকিউশন। এর ভিত্তিতেই শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। বরখাস্তের আগ পর্যন্ত মাজেন আল-জাররাহ নামের এই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। কুয়েতে এমপি পাপুলের ঘটনায় সন্দেহভাজন সেনা কর্মকর্তা গ্রেফতার

মাজেন আল-জাররাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ছাড়াও বাংলাদেশের এমপি শহিদুল ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও রেসিডেন্স বিষয়ক দফতরের দায়িত্বে থাকাকালে তিনি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদনের ব্যবস্থা করেছেন।

অর্থ, মানবপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে গত ৬ জুন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলকে আটক করে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। এ বছরের ফেব্রুয়ারিতে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের পর তার নাম সামনে আসে। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গত ২৪ জুন এমপি পাপুলকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পাপুলকে গ্রেফতারের পর তার সঙ্গে কুয়েতের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশের প্রমাণ হাতে পায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা জানতে পারেন, এমপি পাপুলের জন্য ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনে সহায়তা দিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহ।

এসব তথ্য সামনে আসার পরই মেজর জেনারেল মাজেন আল-জাররাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে কর্তৃপক্ষ।

কুয়েতে পাপুলকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে উঠে এসেছে কীভাবে বাংলাদেশের এই এমপি মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারাও সহায়তা করেছে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে। এখন পর্যন্ত তদন্তে বের হয়ে এসেছে পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদে প্রায় ৬০ কোটি টাকা লাভ করতেন।

এছাড়া পাপুল এবং তার কোম্পানির ব্যাংকে থাকা প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। এদিকে, বিদেশের মাটিতে একজন এমপি আটকের ঘটনা দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

/এমপি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’