সাজা হলেও এখনই কারাগারে যাচ্ছেন না নাজিব

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২০, ১২:৪৮ আপডেট : ২৯ জুলাই ২০২০, ১২:৫১

দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জেল-জরিমানার সাজা হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। একটি আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রেখেছেন বিচারক। সাজা হলেও এখনই কারাগারে যাচ্ছেন না নাজিব

মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নাজলান ঘাজালি নাজিব রাজাকের দুর্নীতি সংক্রান্ত মামলার রায় দেন। রায়ে তাকে ১২ বছর কারাদণ্ড এবং চার কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়।

বিচারক অবশ্য জানিয়ে দিয়েছেন, একটা আবেদনের শুনানি এখনও বাকি আছে। সেটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই শাস্তি কার্যকর হবে না। তাই ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেও নাজিব আপাতত জেলের বাইরেই থাকবেন।

সাজাপ্রাপ্ত নাজিব রাজাক বলেছেন, ‘আমি এই রায় নিয়ে একেবারেই সন্তুষ্ট নই। কিন্তু আমাদের দেশের ব্যবস্থায় হাইকোর্ট প্রথম রায় দেয়। এটা একজন বিচারপতির রায়। এই রায়ের বিরুদ্ধে আবেদন করা যাবে এবং আমি তা করবো।’

বিচারক তার রায়ে বলেছেন, অভিযোগকারীরা জোরালোভাবে এটা প্রমাণ করতে পেরেছেন যে, নাজিব রাজাক এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি দোষী।

বিচারক জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহারের জন্য নাজিবের ১২ বছর জেল এবং চার কোটি ৯০ লাখ ডলার জরিমানা দিতে হবে। এছাড়া বিশ্বাসভঙ্গ ও বেআইনিভাবে অর্থ পাচারের জন্য ১০ বছরের কারাদণ্ডের রায় দেন তিনি। তবে সবকটি শাস্তি একসঙ্গেই চলবে। তাই নাজিবকে ১২ বছরই জেলে থাকতে হবে।

এর সপ্তাহখানেক আগে হাইকোর্ট নাজিবকে ৪০ কোটি ডলার বকেয়া কর পরিশোধের নির্দেশ দেয়। ২০১১ থেকে ১৭ পর্যন্ত আয়কর পেনাল্টিসহ পরিশোধ করতে হবে তাকে।

মঙ্গলবার নাজিবের ভক্তরা হাইকোর্টের বাইরে জড়ো হয়েছিলেন। তারা স্লোগান দিতে থাকেন, ‘লং লিভ মাই বস’। রায় ঘোষণার পর তারা এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেন। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ