সংশোধিত মানচিত্র জাতিসংঘ ও গুগলকে পাঠাবে নেপাল

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১৩:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৩:৫৭
image

ভারতের দখলে থাকা ভূখণ্ডকে নিজেদের সংশোধিত মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর সেটি জাতিসংঘ ও গুগল কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে নেপাল। শনিবার (১ আগস্ট) নেপালি সংবাদমাধ্যমে এই পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিতর্কিত ভূখণ্ড ‘কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরাকে’ অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র সংসদে পাস করে কেপি শর্মা অলির সরকার।

সংশোধিত মানচিত্র জাতিসংঘ ও গুগলকে পাঠাবে নেপাল

গত জুনে মানচিত্র সংশোধন করার প্রস্তাব নেপালের সংসদে পাস হয়। এই মানচিত্রে বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে থাকা তিনটি অংশ- কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা অন্তর্ভুক্ত রয়েছে। নেপালের ২৭৫ আসনবিশিষ্ট সংসদের ২৫৮টি ভোটে ওই বিল পাস হয়। নেপালের ভূমি ব্যবস্থাপনা মন্ত্রী পদ্মা আরিয়াল বলেছেন, ‘আমরা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরাকে লিম্পিয়াধুরাকে সংযুক্ত করে সংশোধিত মানচিত্র খুব শিগগিরই আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে পাঠাচ্ছি।’

পাশাপাশি ইংরেজিতে একটি বইও ছাপাতে চলেছে নেপাল সরকার। তাতেও নেপালের সংশোধিত মানচিত্র থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ জানায়, চলতি বছরের ৮ মে লিপুলেখ থেকে ধরচুলা পর্যন্ত সড়ক উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর পরেই ভারতের সঙ্গে নতুন করে সীমান্ত বিরোধে জড়িয়ে পড়ে নেপাল।

নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দু-দেশের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে- কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম। অনেক দিন ধরেই এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও নেপাল।

বর্তমান বিতর্কের কেন্দ্রে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা- এই তিনটি অংশই রয়েছে নেপালের উত্তর-পশ্চিমে। এর দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত। এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীনের একটি সংযোগস্থল হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিমার অর্থের লোভে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গাড়ি চাপা দিলেন স্বামী
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
সর্বশেষ খবর
সিটি ব্যাংকের ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা দাঁড়ালো কত?
সিটি ব্যাংকের ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা দাঁড়ালো কত?
‘ড্রপশিপিং’ বিজনেস কী, এটা কীভাবে শুরু করা যায়?
‘ড্রপশিপিং’ বিজনেস কী, এটা কীভাবে শুরু করা যায়?
ভ্রমণে সবচেয়ে বেশি যে ভুলগুলো করেন পর্যটকেরা
ভ্রমণে সবচেয়ে বেশি যে ভুলগুলো করেন পর্যটকেরা
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে নতুন বিপ্লব: ২০২৬ সালে কেন ‘ক্লাউড ফোনে ঝুঁকছেন বিশেষজ্ঞরা?
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে নতুন বিপ্লব: ২০২৬ সালে কেন ‘ক্লাউড ফোনে ঝুঁকছেন বিশেষজ্ঞরা?
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?