তৃতীয় শ্রেণির ছাত্রের হামলায় কেজির ছাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ২০:২৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২০:২৯

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলার সংস্কৃতি মডেল স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রের নৃশংস হামলায় কেজি শ্রেণির এক ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

জানা গেছে, অভিযুক্ত ছাত্রটি মেয়েটিকে তার বাবার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে স্কুল ভবনের প্রথম তলায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরই সে প্রথম মেয়েটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে এবং পরবর্তীতে একটি টব দিয়ে তার মাথায় আঘাত করে। এতেই ক্ষান্ত না হয়ে একটি ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে সে মেয়েটির মাথা বারবার আঘাত করতে থাকে।

একপর্যায়ে শিশুটি জ্ঞান হারালেও আক্রমণ থামায়নি সে। এরপর সে মেয়েটির চুল ধরে টেনে-হিঁচড়ে স্কুল প্রাঙ্গণজুড়ে ঘোরায়। ঘটনার পরপরই তাকে প্রথমে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে চণ্ডীগড়ের স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে (পিজিআইএমইআর) রেফার করেন। বর্তমানে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ স্কুলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার পেছনের কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে পুলিশ বর্তমানে স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্ত ছাত্রের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
৫৬ বছর বয়সে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কে এই পাত্রী?
সর্বশেষ খবর
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ