বৈরুত বিস্ফোরণের ভয়াবহতার নেপথ্যে ‘অ্যামোনিয়াম নাইট্রেট’?

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২০, ১০:৪০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১০:৪৫
image

লেবানন বলছে, কোনও নাশকতা নয়, বৈরুতের বিস্ফোরণ একটি দুর্ঘটনা। গুদামে মজুত থাকা রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করেছে তারা। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বৈরুত বন্দরের একটি গুদামে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল। সেখান থেকেই দুর্ঘটনা হয়েছে।

বৈরুত বিস্ফোরণের ভয়াবহতার নেপথ্যে ‘অ্যামোনিয়াম নাইট্রেট’?

মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৪ হাজার মানুষ। লেবাননের সাধারণ নিরাপত্তা বিষয়ক পরিচালক মেজর জেনারেল আব্বাস ইব্রাহিম লেবাননের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সম্ভব্য উৎস ছিল বন্দরের একটি ডিপো, যেখানে বিস্ফোরক পদার্থের মজুত ছিল। 

পরে প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, গত ছয় বছর ধরে ওই গুদামে দুই হাজার ৭৫০  ম্যাট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করে রাখা হয়েছিল। ২০১৪ সালে একটি মালবাহী জাহাজে করে ওই রাসায়নিক এসেছিল। কাগজপত্রে ঝামেলা থাকায় বন্দর কর্তৃপক্ষ জাহাজের সরঞ্জাম বাজেয়াপ্ত করে। তারপরই ওই রাসায়নিক গুদামে মজুত রাখা হয়।

কথা ছিল, পরে নিলামের মাধ্যমে ওই রাসায়নিক বাজারে ছেড়ে দেওয়া হবে। তবে গত ছয় বছরে সে কাজ করা যায়নি। শুধু তাই নয়, এই পরিমাণ রাসায়নিক যেখানে মজুত ছিল, সেখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট জমিতে সারের কাজে লাগে। খনিতে কাজে লাগে। আবার বোমা তৈরিতেও ব্যবহার করা হয়। সহজেই এর থেকে বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, যাঁদের গাফিলতিতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তাদের সবাইকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। তবে আপাতত আহতদের চিকিৎসার ব্যবস্থা করাই সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য।

/বিএ/
সম্পর্কিত
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
হরমুজে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা
হুথি-সরকারি বাহিনী সংঘাত, নৌকায় করে দেশত্যাগ করছেন ইয়েমেনিরা  
সর্বশেষ খবর
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশে দক্ষিণ কোরিয়ার ‘না’ 
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশে দক্ষিণ কোরিয়ার ‘না’ 
বেতন বাড়ছে, এবার কাজের মানও বাড়ুক
বেতন বাড়ছে, এবার কাজের মানও বাড়ুক
সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে ওয়াশিংটনের সবুজ সংকেত
সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে ওয়াশিংটনের সবুজ সংকেত
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম