সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা

এস এম আববাস 
১৯ জুলাই ২০২৬, ০৮:০০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:০০

জাতীয় সংসদে সংসদ সদস্যদের (এমপি) দেওয়া বিভিন্ন নোটিশের ভাষা ও বয়ান নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সংসদের কার্যপ্রণালিবিধি অনুযায়ী, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করতে নোটিশগুলো বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব বরাবর পাঠাতে হয়। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে দেখা গেছে, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্যই নোটিশের শেষে নিজের নাম ও সইয়ের ওপরে সচিবকে সম্বোধন করে লিখছেন ‘আপনার আস্থাভাজন’।

প্রজাতন্ত্রের একজন কর্মচারীর কাছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তথা আইন প্রণেতা কেন নিজেকে ‘আস্থাভাজন’ হিসেবে প্রকাশ করবেন— তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সংসদ সদস্য, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা। 

বুধবারের সমাপনী অধিবেশনেও একই চিত্র

গত ১৫ জুলাই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট তথা দ্বিতীয় অধিবেশন। সমাপনী দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বের পর কার্যপ্রণালিবিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনা হয়।

এরমধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে করণীয় নিয়ে নোটিশ উত্থাপন করেন। দ্বিতীয়টিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মশক নিধন নিয়ে নোটিশ দেন। আর তৃতীয়টিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বন্ধের দাবিতে নোটিশ উত্থাপন করেন।

দেখা যায়, এই তিনটি গুরুত্বপূর্ণ নোটিশের শেষেই সংসদ সদস্যরা সচিবকে উদ্দেশ্য করে লিখেছেন ‘আপনার আস্থাভাজন’। শুধু এই তিন এমপি-ই নন, খোদ সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ আরও পাঁচ জন সংসদ সদস্য দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়ে ৬৮ বিধিতে যে যৌথ নোটিশ দিয়েছিলেন, সেখানেও নামের ওপরে লেখা ছিল ‘আপনার আস্থাভাজন’।

‘এটি স্রেফ রেওয়াজ, আস্থাভাজন লেখা নিষ্প্রয়োজন’ 

এ বিষয়ে জানতে চাইলে সরকার দলীয় হুইপ ও লক্ষ্মীপুর- ৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বাংলা ট্রিবিউনকে জানান, সংবিধান বা রুলস অব প্রসিডিউরের (কার্যপ্রণালী বিধি) কোথাও ‘আপনার আস্থাভাজন’ লেখার কোনও আইনি বাধ্যবাধকতা নেই। 

তিনি বলেন, ‘‘এটা হলো এক ধরনের রেওয়াজ। সংসদ সচিবালয়ের নোটিশ শাখার কর্মকর্তা-কর্মচারীরাই সাধারণত এই ফরম্যাটটা তৈরি করে এমপিদের দেন। অনেকদিন ধরে লেখা হচ্ছে বলে সবাই এটাকে একটা নিয়ম মনে করছেন। তবে একজন এমপির জন্য ‘আপনার আস্থাভাজন’ লেখা নিষ্প্রয়োজন। সর্বোচ্চ ‘শুভেচ্ছাসহ’ লেখা যেতে পারে।” 

তিনি আরও জানান, এই বিষয়টি নিয়ে সংসদে হুইপিং বা দৃষ্টি আকর্ষণ করার পরিকল্পনা করছেন তিনি। 

সংস্কার চেয়ে নোটিশ দেওয়ার প্রস্তুতি হান্নান মাসউদের 

সচিবের কাছে এমপির ‘আস্থাভাজন’ হওয়ার এই ঔপনিবেশিক প্রথা ও ভাষার ব্যবহারকে সংস্কারের আওতায় আনতে চান নতুন প্রজন্মের রাজনীতিবিদরা। 

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে এই শব্দ চয়ন ও ফরম্যাট পরিবর্তনসহ আরও কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আমরা সংসদে একটি নোটিশ দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের পিএস (ব্যক্তিগত সচিব) ও এপিএস নিয়োগসহ আরও কয়েকটি বিষয়ে এই নোটিশে উল্লেখ থাকবে।’

এ ব্যাপারে ইতোমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গেও প্রাথমিক কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ সদস্যরা এগিয়ে থাকলেও কাঠামোগত কিছু জায়গায় এখনও জটিলতা রয়ে গেছে।’

/এসটি/ইউএস/
সম্পর্কিত
দলের শোকজ খেয়ে সেই এমপি এখন যা বলছেন
গলায় শিবিরের আইডি কার্ড দেখে ‘বিশ্বাস’ করে ফোন হারালেন এমপি আরমান 
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
সর্বশেষ খবর
জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল
জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
এক চুমুকেই ফুটে উঠুক রুচি: রেস্টুরেন্টে সফট ড্রিঙ্কস পানের সঠিক নিয়ম
এক চুমুকেই ফুটে উঠুক রুচি: রেস্টুরেন্টে সফট ড্রিঙ্কস পানের সঠিক নিয়ম
বিদ্যুতের খুঁটিতে উঠে টিকটক করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের
বিদ্যুতের খুঁটিতে উঠে টিকটক করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও