ঘাস খেয়ে বাঁচবো, তবু পাকিস্তানের সামরিক ব্যয় বাড়ান: শোয়েব আক্তার

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ১১:১২ আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১২:২৫
image

লড়াইয়ের ক্ষেত্র যখন ক্রিকেটের পিচ, তখন সুইং-গতি আর বাউন্সে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে বারবার ঘায়েল করেছেন শোয়েব আক্তার। এখন তিনি মাঠের বাইরে। তবে বাউন্স ছোড়া থামাননি। সম্প্রতি কথার বাউন্স ছুড়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বলেছেন, পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর জন্য যদি ঘাস খেয়ে বাঁচতে হয়, তাতেও রাজি আছেন তিনি।

ঘাস খেয়ে বাঁচবো, তবু পাকিস্তানের সামরিক ব্যয় বাড়ান: শোয়েব আক্তার

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে শোয়েব আক্তার বলেন, ‘আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, তাহলে দরকারে আমি নিজে ঘাস খেয়ে বাঁচবো, তবু সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করবো’।

পাকিস্তানের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সামরিক ও বেসামরিক শক্তির মধ্যে কখনও স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হয়নি। বেসামরিক প্রশাসনে বারবার সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি বোধগম্য নয় শোয়েবের। তিনি বলেন,  ‘(ক্ষমতা পেলে) আমি আমার আর্মি প্রধানকে নিয়ে বসবো এবং সিদ্ধান্ত নেবো। যদি বাজেট থাকে ২০ শতাংশ, আমি সেটাকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবো। আমরা যদি একজন আরেকজনকে অপমান করি, তাহলে ক্ষতি হয় দুই পক্ষেরই। ’

সাক্ষাৎকারে শোয়েব আক্তার দাবি করেন, দেশের জন্য গুলি হজম করতেও রাজি ছিলেন তিনি। ১৯৯৯ সালে ভারতের বিরুদ্ধে কারগিল যুদ্ধে অংশ নেওয়ার জন্য কাউন্টি ক্রিকেটের অফার ছেড়েছিলেন বলে দাবি তার। 

সূত্র: এএনআই

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
সর্বশেষ খবর
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের