হংকং-এর মিডিয়া মুঘলকে গ্রেফতারের নিন্দা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২০, ০৯:৫৬আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৯:৫৯

চীনের প্রবর্তিত বিতর্কিত নিরাপত্তা আইনে হংকং-এর মিডিয়া মুঘল জিমি লাই-কে গ্রেফতারের নিন্দা  জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই ঘটনা ইঙ্গিত করে যে, চীন অপ্রত্যাশিতভাবে হংকং-এর ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন পম্পেও। হংকং-এর মিডিয়া মুঘলকে গ্রেফতারের নিন্দা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিমি লাই একজন দেশপ্রেমিক মানুষ। তিনি হংকং-এর মানুষের ভালো চাইতেন।

মাইক পম্পেও বলেন, আজ সকালে যা দেখেছি (জিমি লাই-এর গ্রেফতার) সে ব্যাপারে আমি আশাবাদী নই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানোর’ অভিযোগে ১০ আগস্ট সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

১৫০ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকং-কে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে অঞ্চলটি ‘এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে ২০৪৭ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে সেখানে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেয় বেইজিং। ৩০ জুন সর্বসম্মতভাবে এ সংক্রান্ত বিলে পার্লামেন্টে অনুমোদনের পর সেদিনই এতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট। এই আইনে রাষ্ট্রদ্রোহ, বিধ্বংসী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চলা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের কাছে ঢালাও ক্ষমতা দেওয়া হয়েছে। কোনও ওয়ারেন্ট ছাড়া তারা তল্লাশি করতে পারবে, সামাজিক মাধ্যম থেকে যে কোনও মেসেজ ডিলিট করতে পারবে এবং গ্রেফতার করতে পারবে।

জিমি লাই-এর মালিকানাধীন অ্যাপল ডেইলি এর প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল সাতটার দিকে ১০ পুলিশ সদস্য ৭২ বছর বয়সী লাই এর বাড়িতে প্রবেশ করেন। এরপর তার সদর দফতরে তল্লাশি চালানো হয় এবং তা আবার সরাসরি সম্প্রচারও করা হয়। জিমি লাই-এর নেক্সট মিডিয়া গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী মার্ক সাইমন জানিয়েছেন, বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা আইনে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে লাই হলেন সবচেয়ে হাই প্রোফাইল। পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ৩৯ থেকে ৭২ বছরের মধ্যে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু