ইরানি তেল ট্যাংকার আটকের দাবি যুক্তরাষ্ট্রের, তেহরানের অস্বীকার

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ০৩:৩৯ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৩:৪৫

প্রথমবারের মতো তেলভর্তি ইরানি ট্যাংকার জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলা যাওয়ার প্রাক্কালে ইরানের চারটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এগুলোতে ১০ লাখ ব্যারেল তেল ছিল। বর্তমানে এগুলো ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ট্রাম্পের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে ইরান। ইরানি তেল ট্যাংকার আটকের দাবি যুক্তরাষ্ট্রের, তেহরানের অস্বীকার

ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি বলেছেন, ‘এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য।’

ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ওয়াশিংটন যে চারটি তেল ট্যাংকার আটক করেছে তার সঙ্গে ইরানের কোনও সম্পর্ক নেই।

টুইটারে  দেওয়া পোস্টে সুলতানি বলেন, ‘এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্রের আরেকটি ডাহা মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ, আটক জাহাজগুলোর মালিক যেমন ইরান নয় তেমনি এগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।’

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসী ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে নিজের ব্যর্থতাকে এ ধরনের মিথ্যা প্রচার চালিয়ে ধামাচাপা দিতে পারবে না।’ সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ