পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ০৩:০০ আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:০০

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গিয়েছিল। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। 

গ্রেফতার মো. রনি (৪০), কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী এক শিশুর পরিবার।

ভুক্তভোগী শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। প্রথমে ছাদে নিয়ে মোবাইলে ভিডিও দেখায়, পরে নিচতলায় নিজের ঘরে নিয়ে শিশুদের ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশুরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরদিন ২ জুলাই সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেয় এক শিশুর পরিবার। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। তাকে গ্রেফতারে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অভিযোগের পরপরই আমরা তদন্ত শুরু এবং আইনি পদক্ষেপ গ্রহণ করি। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। এরই মধ্যে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। 

র‍্যাব জানায়, এ বিষয়ে শুক্রবার সকাল ১০টায় পাবনা র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি