যুদ্ধের পুনরাবৃত্তি না হতে দেওয়ার শপথ জাপানি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ১২:১৩আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১২:১৮
image

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫তম বর্ষপূর্তিতে যুদ্ধ ট্রাজেডির পুনরাবৃত্তি না করার শপথ নিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। শনিবার (১৫ আগস্ট) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তিনি।

শিনজো আবে

১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে জাপান। হামলায় প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হন। আটটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়, চারটি ডুবে যায়। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। মিত্র শক্তি ও অক্ষ শক্তি নামে দুইটি বিপরীত বাহিনী গড়ে ওঠে। সেসময় এশিয়ার প্রায় সবকটি প্রতিবেশি দেশে আক্রমণ চালায় জাপান। এশিয়ার অনেক দেশ এখনও যুদ্ধের সে ঘা বয়ে বেড়াচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য বরাবরই দুঃখ প্রকাশ করে আসছেন আবে। আত্মসমর্পণের ৭৫ তম বর্ষপূর্তিতেও একই কথা শোনা গেলো তার কণ্ঠে।

শনিবার মুখে মাস্ক পরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন আবে। তিনি বলেন, ‘কখনোই যুদ্ধ ট্রাজেডির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। এ অঙ্গীকারের প্রতি আমরা অটল থাকব।’

এদিন টোকিওতে ইয়াসুকুনি সমাধিক্ষেত্রে আবের পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান চার মন্ত্রী। ২০১৩ সালের ডিসেম্বরের পর থেকেই সশরীরে ওই সমাধিক্ষেত্রে যাচ্ছেন না আবে। আর তা নিয়ে বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছে চীন ও দক্ষিণ কোরিয়া।

আবের মতো করেই যুদ্ধ পরিস্থিতির পুনরাবৃত্তি না হতে দেওয়ার অঙ্গীকার করেছেন জাপানের সম্রাট নারুহিতোও। যুদ্ধের সময়কার সে অতীত নিয়ে ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করেছেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি