সৌদি রাজপুত্রের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ২১:৩১আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:১৩
image

সৌদি আরবের রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন। দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শনিবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সৌদি রাজপুত্রের মৃত্যু

রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ  ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। রাজকুমারী আয়েদা ফুস্তুক ছিলেন তার মা। বৃটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি। 

১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে সৌদি আরবের বাণিজ্যের উন্নতি-অগ্রগতির জন্য আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ ‘সেন্টানিয়াল ফান্ড’ বা শতবর্ষ তহবিল গঠন করেন। রিয়াদের বিখ্যাত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।  

/জেজে/বিএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
সর্বশেষ খবর
‘সারের জন্য ঘুরতে ঘুরতে জান শ্যাষ’ বলছেন কৃষক, তবু ঘাটতি বলতে নারাজ কৃষি বিভাগ
সারের বরাদ্দে ফাঁকি, বিতরণে বৈষম্য‘সারের জন্য ঘুরতে ঘুরতে জান শ্যাষ’ বলছেন কৃষক, তবু ঘাটতি বলতে নারাজ কৃষি বিভাগ
বড় পুলিশ কর্মকর্তাদের আসামি তালিকা থেকে বাদ দেওয়ায় বদলালো তদন্ত সংস্থা
বড় পুলিশ কর্মকর্তাদের আসামি তালিকা থেকে বাদ দেওয়ায় বদলালো তদন্ত সংস্থা
পদ্মার নামে ভারতীয় ইলিশ কিনে ঠকছেন না তো?
পদ্মার নামে ভারতীয় ইলিশ কিনে ঠকছেন না তো?
বার্সাকে ধরার মিশনে রিয়াল
বার্সাকে ধরার মিশনে রিয়াল
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে