চীনা আইনজীবীর বিরুদ্ধে তিন বছরের স্থগিত কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৫, ১৬:০৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৪
image

China Lawyer অনলাইনে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আটক চীনের মানবাধিকারবিষয়ক প্রভাবশালী আইনজীবী পু ঝিকিয়াংকে তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিলেন বেইজিংয়ের একটি আদালত। অর্থাৎ এ স্থগিত দণ্ডাদেশের মধ্য দিয়ে আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন পু। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, ‘সাম্প্রদায়িক উসকানি ছড়ানো’ এবং ‘সংঘাত ও সঙ্কট’ বাড়িয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার পু-এর বিরুদ্ধে বেইজিংয়ের ইন্টারমিডিয়েট পিপল’স কোর্ট এ সাজা ঘোষণা করেন।  সিসিটিভি জানায়, এরইমধ্যে পু আদালতের রায় মেনে নিয়েছেন এবং কোনও আপিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  
এদিকে পু-কে দোষী সাব্যস্ত করায় ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার বিরুদ্ধে স্থগিত কারাদণ্ডাদেশ হওয়ায় একরকম স্বস্তিও জানিয়েছে তারা।

সরকারবিরোধী সমালোচকদের ধরপাকড়ের অংশ হিসেবে দেড় বছর আগে আটক হন পু।

২০১১ সাল থেকে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড এবং নীতিমালার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পু-এর দেওয়া ৭টি পোস্টের ওপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি