সাত ঘণ্টা বিদ্যুৎহীন শ্রীলংকা

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৬:৪৯আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৬:৪৯

গুরুত্বপূর্ণ একটি উৎপাদন কেন্দ্র বিকল হয়ে পড়ার পর টানা সাত ঘণ্টা পুরো শ্রীলংকাতেই অচল হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। সোমবার রাজধানী কলম্বোর বাইরে কেরাওয়ালিপিটিয়া পাওয়ার কমপ্লেক্সে এই বিপর্যয়ের জন্য যান্ত্রিক সমস্যাকে দায়ী করেছেন দেশটির বিদ্যুৎমন্ত্রী ডাল্লাস আলাহাপেরুমা। তবে ওই সমস্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করেননি তিনি। প্রায় সাতঘণ্টা পর রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হলেও দেশটির অধিকাংশ এলাকাতেই তা সম্ভব হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সাত ঘণ্টা বিদ্যুৎহীন শ্রীলংকা

২০১৬ সালেও একবার বড় ধরণের বিপর্যয়ের পর প্রায় টানা আটঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে শ্রীলংকা। ওই ঘটনার পর সোমবারই সবচেয়ে মারাত্মক বিদ্যুৎ সংকটের মুখে পড়ে দেশটি।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত হবে বলে জানিয়েছে শ্রীলংকার সরকারি সেবা প্রদানকারীদের নিয়ন্ত্রক সংস্থা। এজন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানি সেলন ইলেক্ট্রিসিটি বোর্ডকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় রাজধানী কলম্বোতে বন্ধ হয়ে যায় ট্রাফিক সিগনাল। ফলে রাজপথে যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে শুরু করে ট্রাফিক কর্তৃপক্ষ। পাম্পগুলোতে বিদ্যুৎ না থাকায় বিঘ্নিত হয় পানি সরবরাহও।  

হাসপাতালসহ অন্য জরুরি অবকাঠামোগুলোতে জেনারেটরের মতো বিকল্প সুবিধায় কাজ চালিয়ে যায়। আর করোনাভাইরাস মহামারির কারণে ইতোমধ্যেই বন্ধ রয়েছে দেশটির প্রধান বিমানবন্দরের বেশিরভাগ কার্যক্রম।

উল্লেখ্য, শ্রীলংকার চাহিদার অর্ধেকের বেশি বিদ্যুৎ আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। বাকি অংশটুকু আসে জলবিদ্যুৎ ও বাতাস থেকে। তিনশ’ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেরাওয়ালিপিটিয়া পাওয়ার কমপ্লেক্সটি পরিচালিত হয় জ্বালানি তেলের মাধ্যমে। এই কেন্দ্রটি থেকে দেশটির চাহিদার প্রায় ১২ শতাংশ পূরণ করা হয়। দেশটির স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও দেশজুড়ে এই ধরণের বিপর্যয়ের ঘটনা বিরল।

/জেজে/
সম্পর্কিত
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
কী, কেন, কীভাবেনেপালে ফের বন্যার আতঙ্ক: রুদ্ধ হ্রদ কী এবং এটি ভাঙলে কতটা ভয়াবহ হতে পারে
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সর্বশেষ খবর
সমুদ্রের বুকে রাজকীয় প্রাসাদ! এক রাতের ভাড়া ২৬ লাখ, ‘আমনগতি’-তে কী আছে?
সমুদ্রের বুকে রাজকীয় প্রাসাদ! এক রাতের ভাড়া ২৬ লাখ, ‘আমনগতি’-তে কী আছে?
পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ
পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা